দোহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাবরিনা লাকি।
বিশেষ অতিথি ছিলেন দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, ইউআরসি ইন্সট্রাক্টর শামীমা, তথ্য আপা শাকিলা জাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, সচেতনতা এবং সমান সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *