দোহারে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা প্রাঙ্গণের বঙ্গবন্ধু মোড়ালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী ভাষণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

দোহার উপজেলা নির্বাচন কমর্কর্তা মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেল্লাল হোসেন, আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এইচ এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. রজ্জব আলী মোল্লা, দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল,  আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য  সুরুজ আলম সুরুজ, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *