কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় মাঠ পর্যায়ে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা যুব ষিয়ক কর্মকর্তা বেগম ইয়াসমিন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলি প্রমুখ।
