কেরানীগঞ্জে ঢাকা- ২ আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করলেন আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা- ২ আসন থেকে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী আমান উল্লাহ আমান মনোনয়নপত্র ক্রয় করেছেন। আজ বিকেল তিনটায় তার পক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের নিকট থেকে এই মনোনয়নপত্র ক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা এই আসন থেকে আরো ক্রয় করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *