কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া হাইওয়ে রাস্তায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. নাঈম ইসলাম (১৯)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নাঈম নোয়াখালী জেলার করিমগঞ্জ থানার মোঃ হোসেন মিয়ার ছেলে।

নিহতের মামা ইয়াসিন জানান, আমার ভাগিনা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় বন্ধু বান্ধবের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিল। আসার পথে কেরানীগঞ্জের ইকুরিয়া হাইওয়ে রাস্তায় একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাঈম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, ভোরে ইকুরিয়া হাইওয়ে রাস্তায় একটি বালুর ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *