কেরানীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাকের পার্টির কর্মী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুভাঢ্যা ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে খেজুরবাগ সাতপাখি এলাকায় নাহার ভবনে এই কর্মীসভা অনুষ্ঠিত হযেছে।
শুভাঢ্যা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ সুজনের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা দক্ষিণ শাখা জাকের পার্টির টিম প্রধান আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পরে যারা দেশে সরকার গঠন করেছে,তারা কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারেনি। তিনি আরও বলেন সততা ও স্বচ্ছতার সাথে দেশে উন্নয়ন শুধু জাকের পার্টিই করতে পারে। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশের মানুষকে খেদমত করার সুযোগ দিন। তিনি আরও বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক আপনারা। জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে জনগণের আসারূপ কাজ না করতে পারলে , তিন মাসের মধ্যে পদত্যাগ করবো। এমন কথা জাকের পার্টি ছাড়া অন্য কোন দল বলতে পারে না।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির নেতা সারোয়ার মোহাম্মদ ( সানী), আবুল কালাম আজাদ, আব্দুর রহমান ( বাশার), সোহেল মোল্লা, শেখ মোঃ ওমর ফারুক, মোঃ সোহেল প্রমূখ।
অনুষ্ঠান শেষে শেষে জাকের পার্টির নেতারা একটি র‍্যালি বের করে খেজুর বাগ এলাকায় বেস কয়েকটি রাস্তা ভ্রমণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *