কেরানীগঞ্জে আল মক্কা সুইটমিটকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আল মক্কা সুইট মিট এন্ড দধি নামে একটি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে খোলামোড়া এলাকায় ওই দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দোকানের মালিক মোঃ মামুনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের নামজারি সরকারি মো: শাহাবুদ্দিন শিহাব জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মক্কা সুইট এন্ড দধি দোকানের মালিক মো. মামুন বি এস টি এর কোনো লাইসেন্স দেখাতে না পারায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম ওই দোকানের মালিককে ২৫হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *