কুড়িগ্রামে ১৯ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল ইস্কাপ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মোঃ আজিজুল হক ওরফে বাঙ্গাল (৪২)’ নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ইস্কাপসহ গ্রেফতার করে থানা পুলিশ। গত (০২ ডিসেম্বর)   শিংঝাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *