ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মো.কামাল হোসেন :  ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জয়পাড়ার আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার নতুন সদস্যদের নিয়ে এ নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ রুহুল আমিন দেওয়ানের সঞ্চালনায় এ নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি আল আমিন শাহাদাত, সহ প্রশিক্ষন সম্পাদক মুফতি নূরে আলম সিদ্দিকী।

এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী আমজাদ হোসাইন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালেক, এ্যসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *