মো. রকিবুল হাসান বিশ্বাস , সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে, খালি হচ্ছে অনেক মায়ের বুক। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে বেশ বিছুদিন ধরে বিভিন্নভাবে ইজিবাইক, হ্যালো বাইক, অটোরিকসা আঞ্চলিক সড়কে চালানো নিষেধ করলেও মানছে কেউ। তারই ধারাবাহিককায় বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হকের তত্ত্বাবধানে সিংগাইর থানা পুলিশ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এরিয়াতে ফেস্টুন লাগিয়ে সর্তক করে দেন। পাশাপাশি যারা নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে হ্যালো বাইক অটোবাইক, অটোরিকসা নিয়ে চলাচল করেছিল তাদের ২০টি গাড়ি জব্দ করা হয় ।
এছাড়াও কাগজপত্র বিহীন বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক জানান- আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হ্যালো বাইক, ইজি বাইক, অটোরিকসা চলাচলে নিষেধ করলেও না মানায় আজ থেকে কঠোর অভিযান পরিচালনা করছি এবং যে সমস্ত গাড়ী জব্দ করেছি সেগুলি ডাম্পিং করব।
এসময় স্থানীয় উপস্থিত সাংবাদিকদের উদেশ্য তিনি বলেন, আপনারা আমাদের এ অভিযানের বার্তা পৌঁছে দিবেন বলে সহযোগীতা কামনা করেন তিনি।
