লকডাউন’ বাস্তবায়নে ৬ষ্ঠ দিনে সিংগাইরে কঠোর আইন-শৃঙ্খলা বাহিনী

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): সারা দেশের ন্যায় করোনা সংক্রমন ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিনে মাঠে রয়েছেন সিংগাইর থানা পুলিশ। আজ মঙ্গলবার(৬ জুলাই) সকাল ১১টার দিকে ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা নেতৃত্বে এসআই মো.বখতিয়ার ও এসআই মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বায়রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সহযোগীতা করেন বায়রা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান জিন্নাহ্ লাঠু,স্থানীয় ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বিভিন্ন অজুহাতে,মাস্ক ছাড়া অযথা বের হওয়া,দোকান খোলা রাখা এদের জিজ্ঞাস করে সর্তক করা এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া,করোনা ভাইরাস সম্পূর্কে সচেতনতা বৃদ্ধিসহ মাস্ক পরিধান করার পরামর্শ দেন। এবং কারন ছাড়া মোটরসাইকেল নিয়ে যারা বের হয়েছিলেন তাদেরকে আটক করে সাবধান করে দেন থানা পুলিশ।
অভিযান শেষে বায়রা ইউপি কার্যালয়ে স্থানীয়দের উদেশ্য ওসি সফিকুল ইসলাম বলেন-সরকার ঘোষিত এ লকডাউন কার্যকর করার দায়িত্ব সবার। আপনাদের সহযোগীতা আমাদের কাম্য। অযথা যদি কেউ আইন অমান্য করেন তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। সামনে ঈদ-উল-আযাহা এসময় বিভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সবাই সজাগ থাকবেন। মাদক কারবারিদের ব্যাপারে তথ্য দিবেন। এই ইউনিয়নে একজন মাদক কারবারিও থাকতে পারবে না। সেজন্য যা করা দরকার তাই করব। গ্রাম পুলিশদের চোঁখ কান খোলা রাখার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *