সভাপতি তৌহিদ ভূঁইয়া সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে বারুয়াখালি বাজার দোকান মালিক ও বনিক কল্যাণ সংস্থার পরিচালনা কমিটি নির্বাচন। শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালি উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৩০ ভোটারের মধ্যে ৬০৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে ৪টি পদে সরাসরি ভোটের মাধ্যমে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বি নির্বাচিত হন।
বনিক সমতির নির্বাচনে ছাতা প্রতিকে ৪১২ ভোট পেয়ে মো. তৌহিদ ভূঁইয়া সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রাজু আনারস প্রতিকে পান ১৭৭ ভোট।
নির্বাচনে সাধারণ সম্পাদ পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মিঠুন চক্রবর্তী হরিন প্রতিকে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আম প্রতিকে পান্নু মিয়া পান ১৫৯ ভোট, মোরগ প্রতিকে কালাম মোল্লা পান ১১৪ ভোট, এছাড়া দোয়াত কলম প্রতিকে রাজ্জাক সরদার পান ৬৫ ভোট এবং তালাচাবি প্রতিকে আলাউদ্দিন খান পান ১৯ ভোট।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ৩০৭ ভোট পেয়ে রমজান সরদার এবং সহ-সভাপতি পদে ৩৯২ ভোট পেয়ে আব্দুল রাজ্জাক নির্বাচিত হন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বারুয়াখালি বাজার দোকান মালিক ও বনিক কল্যাণ সংস্থার পরিচালনা কমিটি ১৯৮২ সাল থেকে বাজার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *