কেরাণীগঞ্জ মলম পার্টি চক্রের ২ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মলম পার্টি চক্রের সক্রিয় ২ সদস্য র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোহাম্মদ হানিফ হোসেন (২৮) ও মোহাম্মদ নাদিম (২৬)। র‌্যাব-১০ আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া নাজিরের বাগ এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টি চক্রের সক্রিয় ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই এর কাজে ব্যবহৃত দুই কৌটা বিষাক্ত মলম, দুইটি মোবাইল ফোন ও নগদ পাঁচশত টাকা উদ্ধার করা হয়। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মলম পার্টির সদস্যরা চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় রাব্বি (২৩) নামে এক যুবকের চোখে মলম লাগিয়ে তার নিকট থেকে মোবাইল ছিনতাইয়ের সময় র্যাব সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *