মো.কামাল হোসেন, ঢাকার দোহারে কার্তিকপুর কাসেমিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর থেকে মাহফিল অনুষ্ঠিত হয়। শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (র) এর সাহেবজাদা হাফেজ মাওলানা মাহফুজুল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তা দারুল কুরআন মাদ্রাসার মোহতামীম হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী ও মাইনুদ্দিন ফরিদী। মাহফিল শেষে দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি।
