এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (০৩ আগস্ট) রাত ১১টায় উপজেলার রাড়িখাল ইউনিয়নের দামলা ফুলকুচি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
অভিযানে ৫টি বালুভর্তি ড্রাম ট্রাক আটক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীন ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ জনকে সর্বমোট ১৫,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট মামলা হয়েছে ৫টি।
অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, প্রাকৃতিক পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ভরাটকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
