নবাবগঞ্জ (ঢাকা). নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের স্টাফ রিপোর্ট কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি এবং ওসি, ডিসি’কে কুটক্তি করেও এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ দেওয়ান। বিষয়টি নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে পুরো সাংবাদিক-প্রশাসন ও সুশিল সমাজে।
জানা যায়, ২২শতাংশ জমির জাল দলিলের তথ্য উদঘাটন করতে গেলে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক সোহেলকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া সুরুজ কাজী সোহেলের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায়।
কল রেকর্ডে শুনা যায়, সুরুজ সাংবাদিক কাজী সোহেলকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবী টাকার এপিঠ, ওপিঠ। হয়তো তুই থাকবি, না হয় আমি থাকব পৃথিবীতে। আমি সুরুজ তোরে একটা কথা কয়ে দিলাম। পারলে কিছু কর যা। তর কোন মাইরে বাপ আছে, তর কোন ওসি আছে, কোন ডিসি আছে আন। হয়েতো পৃথিবীতে তুই থাকবি না হয় সুরুজ থাকবো। এরপর সে অকথ্য ভাষায় গালাগালিজ করেন। একজন সাংবাদিক ও প্রশাসনের উধর্বতন দুই কর্মকর্তাকে নিয়ে এমন বাজে মন্তব্য করার পরেও গত তিনদিনে গ্রেফতার না হওয়াতে হতাশা ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন মহল থেকে। এঘটনায় রবিবার সুরুজের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক কাজী সোহেল।
জানা যায়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরুজ দেওয়ানের বিরুদ্ধে জাল দলিল, সরকারি সম্পত্তি বিক্রি, নিরহ মানুষের জমি জমার কাগজ ঠিক করে দেওয়া কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ রয়েছে।
এদিকে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি ও ওসি ডিসিকে নিয়ে বাজে মন্তব্য করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নবাবগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত তারা সুরুজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান। এঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরাও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান সময়েও স্বেচ্ছাসেবক লীগের নেতার এমন দাম্ভিকতায় হতাশা প্র্রকাশ করেন তারা।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মমিনুল ইসলাম বলেন, সুরুজকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। তবে পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি।
