ভূরুঙ্গামারীতে বিএনপির আনন্দ উল্লাসে বিজয় উদযাপিত

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ উল্লাসে বিজয় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) এ বিজয় উদযাপিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তী কালীন সরকার ৫ আগস্ট এর দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিবস টি উপলক্ষে ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি শহীদদের আত্মার মাগফেরাত করে দোয়া কামনা ও বিজয়ের আয়োজন করে।ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার মাঠ থেকে বিজয় উদযাপিত হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে পথসভায় সবাই মিলিত হয়।

বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আশরাফ জুয়েল, মোসলিম উদ্দিন দুলাল মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মোস্তফা,বিএনপির নেতা কাজী নিজাম, কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জয়মনির হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আবুল কালাম বাচ্চু,এছাহাক আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলী, ইফতেখারুল ইসলাম শ্যামা, বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, শিলখুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী, প্রভাষক মিজান শিকদার, প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত,সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন বাবু,উপজেলা কৃষক দলের আহবায়ক সরুজ্জামান, সদস্য সচিব জাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান সোহেল মনা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু সহ উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী। বিজয় উদযাপনে উপজেলার ১০ টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *