কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক। তার আদর্শ, তার নীতি ও তার সততা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা তার গড়া দলের কর্মী হিসেবে গর্বিত। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক। তিনি যেভাবে একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কাজ কওে গেছেন সেভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের শিকারী টোলায় মডেল উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।এসময় উপস্থিত ডয়লেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল হক মনির,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু,সাধারন সম্পাদক হুমায়ন কবীর, মিজানুল হক মিজান প্রমুখ। কেরানীগঞ্জ মডেল উপজেলায় ঢাকা-২ আসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে ২০০টি স্পটে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে তবারক বিতরণের আয়োজন করা হয়।
