বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক কে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের অভিনন্দন

(দোহার -নবাবগঞ্জ) ঢাকা -১আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রাপ্তির জন্য জনাব খন্দকার আবু আশফাক সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন “রাজনীতি কোনো বিভাজনের নাম নয়; বরং এটি জনগণের কল্যাণ, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এক মহান দায়িত্ব। আমরা ভিন্ন দল ও মতের হলেও, আমাদের অভিন্ন উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা, এলাকার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের পুনরুত্থান।”

তিনি আরও বলেন “সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রতিযোগিতা একটি পরিপক্ব গণতান্ত্রিক সমাজের পরিচায়ক। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে, ঢাকা-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ , কৃষি ও তরুণদের কর্মসংস্থানে গঠনমূলক রাজনীতি ও ইতিবাচক কর্মধারাকে অগ্রাধিকার দেয়।

পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করে বলেন “আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন এবং ঢাকা -১ আসনের মানুষ যেন একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও নৈতিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারেএই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *