নবাবগঞ্জে নবীন সেতু সংঘ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় গোবিন্দপুর রথখোলা যুব সংঘকে ৭৭ রানে পরাজিত করে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমার হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আয়ুব, স্থানীয় ইউপি সদস্য মুক্তার বেপারী, আমেরিকা প্রবাসী আব্দুল কাদের, ব্যবসায়ী আব্দুল রহিমসহ আরও অনেকে।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন মো. ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *