নওগাঁ পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সালামী গ্রহণ শেষে তিনি পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং সকল থানায় প্যারেড আয়োজন নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনসাধারণের জন্য মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
প্যারেড পরিচালনা করেন অরূপ রতন সরকার  সহকারী পুলিশ সুপার (প্রবি)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *