নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। সাজ্জাদ হোসেন উপজেলার দোহার ঘাটা গ্রামের মৃত রেজুয়ার খান এর বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে হাঠাৎ বুকের ব্যাথায় গুরুতর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে দেখে জানায়, কিছুক্ষণ আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এমন খবরে সাজ্জাদ হোসেনের পরিবারসহ দোহার ঘাটা গ্রামে শোকের ছায়া নেমে আশে। এমন অকাল মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যা থেকেই তার বাড়িতে ভিড় জমায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
