নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের বাগমারা এলাকায় স্টীলটেক নামের স্টীল পণ্য বিক্রয় প্রতিষ্ঠান পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সৌজন্যে শনিবার এক ক্যাম্পেইন এর আয়োজন করে। এসময় প্রধান অতিথি ছিলেন, স্টীলটেক ইন্ড্রাস্ট্রিজের জি.এম মুহাম্মদ জহিরুল হক।
এসময় স্টীল পণ্যের ব্যাবহার ও এর সুফল নিয়ে আলোচনা হয় ও পরিবেশক ও বিক্রেতাদের পুরস্কার দেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন, মো. তানভির ফায়সাল, জাকির হোসেন, কবির হোসেন, সোহেল রানা, সাকিত হোসেন প্রমুখ।
