দোহার উপজেলায় মহিলা দলের কর্মী সম্মেলন, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মহিলা দলের কর্মী সম্মেলন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কালেমা চত্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

এসময় আশফাক বলেন, আমার সামনে যে সকল মা বোনেরা বসে আছেন আপনারা সবাই বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। আপনারা আছেন বলেই বিএনপি এতো উজ্জ্বল, উজ্জীবিত।

দোহার উপজেলা মহিলা দলের সভাপতি সম্পা আক্তারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিনু আক্তারের সঞ্চালনায় ও রুবিনা রাজের সার্বিক সহযোগিতায় দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আরশিন মাহমুদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মহিলাদলের কর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *