দোহারে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলাদ ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া এবং খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চেককদারের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল, বঙ্গবন্ধুর এই দলকে কেউ কখনোই নিশ্চিহ্ন করতে পারবেনা। যতদিন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সারা বাংলাদেশে সুসংগঠিত থাকবে। সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুর আর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুটি স্বপ্নকে বাস্তবায়নে আগামী দিনগুলোতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি পদক্ষেপে সক্রিয় ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আন্তরিকতায় দেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের যে উন্নয়ন কার্যক্রম চলছে নেতাকর্মীরা এ উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিবে ।

এসময় মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তিলাভ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালয় ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন জিয়া, উপজেলা আইনবিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ.আর. খান, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মনির হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মারুফ হোসেন, বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল খালেক মোল্লা, মো. জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *