নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের ১৯৭২ ব্যাচ এর (স্টুডেন্ট ফোরাম) প্রয়াত সহপাঠির স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের সভা কক্ষে এ স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্টুডেন্ট ফোরাম ৭২ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ফোরামের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘুলা মালিকান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, আল-জামিয়াতুল ইসলামিয়া ফজলে খোদা মেঘুলা মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কালাম ।
এসময় আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফোরাম ৭২ এর সাধারণ সম্পাদক সোলায়মান শরীফ, বীর মুক্তিযোদ্ধা ডা. লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসী, বীর মুক্তিযোদ্ধা, আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জামাল উদ্দিন, নূরুল ইসলাম খোকা, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, ডা. শাজাহান, স্টুডেন ফোরাম ৭২ এর সদস্য মরিয়ম এবং স্টুডেন্ট ফোরামের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ।
অনুষ্ঠান শেষে প্রয়াত সহপাঠীদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও মিলাদ মাহফিল করা হয়।
