দোহারে প্রাণি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই স্লোগানে সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই কর্মসূচি নদী বিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২৫টি বকনা বাছুর ও ১০০টি মুরগী বিতরণ করা হয়।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রাণি বিতরণ করা হয়। এতে এসব এলাকার সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগের আয়োজনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *