দোহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার জয়পাড়া, মেঘুলা ও নারিশা বাজারে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় পন্যের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ছয় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। কোন অসাধু ব্যবসায়ী যদি অতিরিক্ত মুনাফার আসায় পন্যের মূল্য বেশি রাখেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বাজার মনিটরিং ধারাবাহিক ভাবে চলবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *