দোহারে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায়  ১৩ জন মোটরসাইকেল চালককে   জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার বাঁশতলা পালামগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র । । এ সময়ে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৩ জন মোটরসাইকেল চালককে ৪ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। এসময় দোহার থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *