দোহা‌রে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ করে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোবা‌শ্বের আলম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় সরকারি খাস জমিতে অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছে ভৃমি দস্যুরা এমন সংবাদের অভিযোগ পেয়ে  অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই স্থানে একটি মালিকবিহীন ভেকু জব্দ করা হয়।

lভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ভূমিদস্যুরা সরকারি জমি থেকে মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভি‌ত্তি‌তে অ‌ভিযান পরিচালনা করে একটি মালিকবিহীন ভেকু জব্দ ক‌রি। তবে এ কাজে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *