ঢাকা জেলার আওতাধীন মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:   ঢাকা জেলার আওতাধীন সকল উপজেলা , পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে । মঙ্গলবার (১৯ আগস্ট) মহিলা দলের ঢাকা জেলা সভাপতি শামিমা রাহিম  শীলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা জেলার আওতাধীন সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওর্য়াড শাখাসহ মহিলা দলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শীলা বলেন, মহিলা দলের সাংগঠনিক শক্তি ও গতিশীল করার লক্ষ্যে ঢাকা জেলার সব থানা ও ওয়ার্ডসমূহে সম্মেলন ও কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগিরই শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *