দোহারে পার্টনার কংগ্রেসর সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষি পার্টনারদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্কর্তা আসমা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সাফায়েত আহম্মদ সিদ্দিকী,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মর্কর্তা মো: তুরাজ।

আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা মিরাজুল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি, দোহার প্রেসক্লাবর সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, দোহার পরে অনুষ্ঠানে কৃষি প্রর্দশনী পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন অতিথিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *