জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলর হলে ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো:রাসেল আহমেদ

 নিজস্ব প্রতিবেদক:  জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো:নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ ক্রমে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এর স্বাক্ষরে আগামী তিন মাসের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কাউন্সিল নির্বাচিত করেন।

এ সময় নবনির্বাচিত নির্বাহী কাউন্সিলের সদস্য মোঃ রাসেল আহমেদ বলেন এই নির্বাহী কাউন্সিল ১৯৭১ সালের লাখো শহীদ ও মুক্তিযুদ্ধের ২০২৪ এর ২০০০ শহীদদের রক্তের ৩০ হাজার আহতদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে গনহত্যার বিচার, সংস্কার,গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের নীতি নির্ধারণী ভূমিকা পালন করে যাবে,সামাজিক,রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয়স্বাধীনতা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে রাজনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করবে ও জাতীয় নাগরিক পার্টির নীতি নির্ধারণীয় ভূমিকা পালন করবে। মো: রাসেল আহমেদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও কর্মসূচি ও বাস্তবায়ন সেলের সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়াও মুন্সিগঞ্জ জেলার অঞ্চল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *