কেরানীগঞ্জ বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম মোঃ জাবেদ(২৫)। তার বাড়ি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায়। আজ দুপুরে মডেল থানার নেকরোজ বাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত নুরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাবেদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ তিন হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *