কেরানীগঞ্জ গ্রাহক সেবা বিষয়ে তিতাসের গণশুনানী

নিজস্ব প্রতিনিধি : কেরানীগঞ্জ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশ গ্রহণে গ্রাহক সেবা বিষয়ে তিতাসের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্স মিশন এন্ড ডিষ্ট্রিবিউশন জোন-৫ কেরানীগঞ্জ কার্যালয়ের সভাকক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

তিতাস গ্যাস (মেঢাবিডি-দক্ষিণ) এর মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মমিনুল হক, (মেঢারাডি) এর মহা-ব্যবস্থাপক অপর্না ইসলাম, (মেঢাবি, বিভাগ-২) এর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম,(মেঢারা, বিভাগ-২) এর উপ-মহাব্যবস্থাপক আব্দুল জব্বার, (বিপ্র জোন-৫) এর ব্যবস্থাপক প্রকৌশলী বিধান চন্দ্র মৈত্র,(রাজস্ব জোন-৫) এর ব্যবস্থাপক মো. শাহাদুজ্জামান, (বিপ্র জোন-৫) এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. আলী তারেক সাগর এবং (রাজস্ব জোন-৫) এর উপ-ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম এ গণশুনানীতে অংশ নিয়ে স্থানীয় গ্রাহক-ঠিকাদার ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন মতামত ও প্রশ্নত্তোরের মুখোমুখী হন।

এসময় আবাসিক গ্রাহকদের পক্ষে ইঞ্জিনিয়ার মো. অলিউর রহমান, মো. মোকলেসুর রহমান, শামীম আহম্মেদ, মো. তৈয়ব হোসেন এবং শিল্প ও বানিজ্যিক গ্রাহকদের পক্ষে বি-প্লাস শারীজ এর ম্যানেজার মো. পারভেজ আহম্মেদ টুটুল এবং রাহা প্রিন্টের স্বত্বাধিকার দেলোয়ার হোসেন বক্তব্য দিয়ে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

এছাড়া তিতাস গ্যাস ট্রান্স মিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কেরাণীগঞ্জ জোন-৫ এর ঠিকাদারদের পক্ষে বক্তব্য রাখেন ঠিকাদারী প্রতিষ্ঠান এস.আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি ও সংগঠনের সভাপতি শেখ শাহ আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান গিয়াস ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারি সৈয়দ আবুল হোসেন খোকন, মো. রফিকুল ইসলাম, এবি.এম রফিকুল আলম ভূঁইয়া এবং গণমাধ্যমকর্মীদের পক্ষে সাংবাদিক ইকবাল হোসেন রতন ও আবু জাফর বক্তব্য রাখেন।

গণশুনানীতে বক্তারা কেরাণীগঞ্জের পাইপ লাইনে তিতাসের চাপের স্বল্প মাত্রা, বিভিন্নস্থানে পাইপ লাইনের লিকেজ এবং বন্ধের দিনে বকেয়া বিল আদায়ে গ্রাহক হয়রানিসহ এসংক্রান্ত নানাবিধ হয়রানির কথা তিতাসের উর্ধ্বতন কর্মকর্তাদের সম্মুখে তুলে ধরেন।

পরিশেষে গণশুনানীর জবাবে উপস্থিত তিতাস কর্মকর্তাগণ জাতীয়ভাবে গ্যাস সংকট, কেরাণীগঞ্জের সম্প্রসারণ ও চাহিদার বিস্তর ব্যবধান ও বকেয়া বিলের পরিমানের কথা তুলে ধরেন। এসকল সমস্যা সমাধান নিয়েও নানাবিদ আশ্বাস এবং ডিজিটাল সেবার মানবৃদ্ধি সংক্রান্ত নানা বিষয় জনসম্মুখে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *