কেরানীগঞ্জ প্রতিনিধি : করোনা সচেতনতায় দেশব্যাপী সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করনের লক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও মাস্ক বিতরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে আজ রোববার ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
এসময় কদমতলীতে যাতায়াতরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে এক পথ সভায় মহামারি করোনা মোকাবেলায় তাদের এ কর্মসূচি চলমান থাকার কথা জানান পুলিশ সুপার মারুফ হোসেন। ঢাকা জেলা পুলিশ আয়োজিত এ মাস্ক বিতরণ কর্মসূচিতে এসময় অন্যান্যের মধ্যে আরর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. সাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটুসহ কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
