দোহারে পুলিশের সাথে পূজা কমিটির মত বিনিময় সভা

দোহারে পুলিশের সাথে পূজা কমিটির মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলের করনীয় নিয়ে ঢাকার দোহারে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে দোহার থানা পুলিশ। শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার একটি কনফারেন্স সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল। সভায় সভাপতিত্ব করে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ অপু।
এছাড়াও বক্তব্য রাখেন মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন রাজবংশীসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান।

ওসি মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। দুস্কৃতিকারীরা যাতে কোনোভাবে এ সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফেসবুকে কেউ যাতে কোনো ধরনের উস্কানি ছড়িয়ে কোনো ঘটনা না ঘটাতে পারে সেটা মাথায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *