নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মো. মুসলেম (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক সোয়া আটটার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
