কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে মোল্লা বিরিয়ানী হোটেলকে জরিমানা

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কদমতলী গোলচত্বর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ রাখার অপরাধে মোল্লা বিরিয়ানী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. মবিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  বুধবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী শরীফ হোসাইন খান জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা খবর পান যে কদমতলী গোলচত্বর এলাকায় মোল্লা বিরিয়ানী হোটেল এন্ড রেস্টেুরেন্টে দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। সেই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের নেতৃত্বে ওই মোল্লা বিরিয়ানী হোটেল এন্ড রেস্টেুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই হোটেলের গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং হোটেল মালিক মো. মবিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *