কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও পিঠা উৎসব

নিজস্ব প্রতি‌বেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে  ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মঞ্জুর র‌শিদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো. রোমান মিয়া, বীর মুক্তি‌যোদ্ধা আব্দুল হা‌কিম, হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোসেফ পালমা সিএসসি, রাইপাড়া ইউপি সদস্য রাজু আহমেদ রাজিব,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক রা‌জিব শরীফ, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আরও অনেকে।

এসময় বাবু মিয়া বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

পরে বিদ্যালয়ের মাঠে নারারকম শীতকালীন পিঠাপুলির স্টল পরিদর্শক করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *