করোনা টিকার ফ্রি রেজিট্রেশন করে দিচ্ছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ। উপজেলা ফুলতলা বাজারে সকাল থেকে এই কার্যক্রম চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে এই বুথ স্থাপন করায় ছাত্রলীগের নেতাকর্মীকে ধন্যবাদ জানান রেজিট্রেশনের সেবা নিতে আসা লোকজন।
ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ জানান, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, দোহার-নবাবগঞ্জে এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই স্বচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। অনেক মানুষের কাছে টিকা না নেওয়ার কারণ জানতে চাইলে অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে জটিলতার কথা বলছেন। এ অবস্থায় তাদের জটিলতা কমাতে বিনামূল্যে ছাত্রলীগ এই সেবামূলক কার্যক্রম শুরু করেছে। এসময় তিনি ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কে ধন্যবাদ জানান। তিনি বলেন, সালমান এফ রহমানের কারনে আজ বাংলাদেশর মানুষ অতি স্বল্প সময়ে টিকা নিতে পারছে। শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন দেশের মানুষের কল্যাণে কাজ করার। তার এই সফল প্রয়াসে আজ দেশ উপকৃত। এছাড়া দোহারে সর্বপ্রথম টিকা গ্রহণ করে মানুষকে উৎসাহিত করায় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনকে ধন্যবাদ জানান গিয়াস উদ্দিন সোহাগ।
প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আমরা সাধারণ মানুষকে এই সেবা দেয়া হবে। পাশাপশি বিভিন্ন বাজারে বাজারে ও এলাকায় গিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে নাম নিবন্ধন করিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে। আতঙ্কিত না হয়ে (৪০ ঊর্ধ্ব ব্যক্তিদের) করোনা টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *