আমিরাতে আরো ৭৮১ জন আক্রান্ত, ১৩ জনের মৃত্যু, ৫০৯ জন সুস্থ্য

মো. শাজাহান খান ( আরব আমিরাত) সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘন্টায় আরো ২৯,০০০ করোনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে আরও ৭৮১ জন।

আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ্য হয়েছেন ৫০৯ জন এবং আরো ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮,১৯৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৯৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৪,৮০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *