দোহারে ওএমএস’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় প্রধানন্ত্রীর বিশেষ উপহার ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচী ওএমএস এর চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (১০ মে) সকালে উপজেলার করম আলী মোড়ে ডিলার নূরজাহান এন্টারপ্রাইজের মাধ্যমে দোহার পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে ন্যায্য মূল্যে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রতিটি ওয়ার্ডে যেন সঠিকভাবে কার্ডধারীরা চাল পায় এবিষয়ে ডিলারদের প্রতি আহ্বান জানান তিনি।

পরে খাদ্যবান্ধব কর্মসূচী ওএমএস এর চাল বিক্রির স্থান পরিদর্শন করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সঠিক পরিমাপ ও কার্ডধারীরা ন্যায্য মূল্যে চাল পাচ্ছে কি না এসব বিষয়ে খোঁজ নেন তিনি।

নূরজাহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন মাঝি জানান, প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচী ওএমএস এর চাল বিক্রির ক্ষেত্রে কার্ডধারীদের মাঝে ২০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। পাশাপাশি করোনা পরিস্থিতির কারনে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *