৫ম বার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন সিংগাইর থানার এএসআই আব্দুল জলিল

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানায় মার্চ মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল করে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই(নি:) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল। সোমবার(১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক কল্যান সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ সহকারী পুলিশ উপ-পরিদর্শক আব্দুল জলিলের হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মহরম আলী,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী,সিনিয়র সহকারি পুলিশ সুপার সিংগাইর সার্কেল ফাহিম আসজাদ,শিক্ষানবিশ সহকারি সুপারবৃন্দসহ সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৫ম বারের মত শ্রেষ্ঠ সহকারি পুলিশ উপ-পরিদর্শক নির্বাচিত হওয়ায় আব্দুল জলিল বলেন, সিনিয়র স্যারদের স্নেহ,ভালোবাসা এবং দিক-নির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। এ পুরুস্কার আমার কাজের গতি অনেকগুন বাড়িয়ে দিয়েছে। তিনি আরোও বলেন,সিংগাইর থানার সকল অফিসার-ফোর্সদের সহযোগীতা পেয়েছি বলেই আজ পুরুস্কৃত হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *