স্বাস্থ্য বিধি মেনে ছোট পরিসরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করতে চাই -খাদ্যমন্ত্রী

মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:  কোভিড-১৯, করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে ছোট পরিসরে শারদীয়পূজার আয়োজন করতে চাই। এ ছাড়াও মন্ডপে মন্ডপে আলোকসজ্জার টাকা মানব কল্যাণে ব্যায় করার অনুরোধ জানান, বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপূরে কোভিড-১৯ এর সাম্ভাব্য ২য় পর্যায়ে সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি ও করনীয় এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। নওগাঁয় জেলা প্রশাসক সম্মেলক কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান। এ ছাড়া নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহাসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। নওগাঁয় এ বছর ৭৪৬টি মন্ডপে শারদীয়পূজার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *