লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই আয়োজনে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী,শিক্ষক,অভিভাবক নেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম কেয়া। তিনি বলেন, নবী করীম (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবনাদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রহিমা খাতুন,রাজিয়া আক্তার,সাফিয়া খাতুন,লিমা আক্তার,নিঝুম আক্তার,আয়েশা আক্তার ও মুনিরা আক্তার। তারা বলেন, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মুসলিম উম্মাহকে সঠিক পথের দিশা দেয় এবং প্রজন্মের কাছে ইসলামের আলো পৌঁছে দেয়া।
