সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাইটিভির প্রতিনিধি মো.বাদল হোসাইনের বাবা হাজী মো.শাহজাহান মৃধা ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলার চান্দহর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্য হয়। মৃত্যকালে তার বয়স ছিল ৭৭ বছর। তিনি ১ স্ত্রী,২ ছেলে ১ মেয়ে,নাতী,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। শোক সন্তপ্ত পরিবারের প্রতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,চান্দহর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু,আওয়ামী যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যতে সিংগাইর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ শোক প্রকাশ করেছেন।
