সিংগাইরে মৃত গরু জবাই,মাংস বিক্রির অ‌ভি‌যোগ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ওঠেছে এক খামারীর বিরুদ্ধে। শনিবার(২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। খামারীর মালিক ঐ এলাকার সানাইল গ্রামের মৃত.আমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন(৫৫)।
সূত্রে জানা যায়,উপজেলার সানাইল গ্রামের নাসির উদ্দিন তার নিজস্ব খামারে গরু মোটাতাজাঁ করে আসছিল।

এর মধ্যে হঠাৎ ঐ খামারে ৫টি গরুর অসুস্থ্য হয়ে মারা যায়। মৃত গরুর মধ্যে থেকে ২টি গরু জবাই করে নাসিরউদ্দিন ও তার ভাই মোফাজ্জেল হোসেন মাংস বিক্রি করতে নেয় পাশের চারাভাঙ্গা বাজারে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানা পুলিশ খবর দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংস বিক্রেতা ঘটনাস্থল ত্যাগ করে। বাকি ৩টি মৃত গরু জবাই করা অবস্থায় খামারে আছে বলে জানা যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।  বিষয়টি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে  অবগত করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *