সিংগাইরে ছেলের বউ,শ্বাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ,লাশ মিলল সিন্দুকে,আটক-২

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউ,শ্বাশুড়ি হায়াতুন নেছা (৬৫)কে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। রবিবার(৬ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় তার নিজ বাড়ির শ্বয়ন কক্ষের সিন্দুকের ভিতর থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার পৌর এলাকায় নয়াডাঙ্গী গ্রামে। নিহত হায়াতুন নেছা ঔ এলাকার মাহামুদ কাজীর স্ত্রী। তিনি এক সন্তানের জনক।
এ ঘটনায় ছেলের বউ রুনা বেগম ও ছেলের শ্বাশুড়িকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেন।
এলাকাবাসী সূত্রে জানাযায়,উপজেলার পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ দু,জনে নিজ বাড়ি এক’তলা বিল্ডিংয়ে বসবাস করে আসছিলো। মাঝে মধ্যে বউ রুনা বেগম না বলে অন্যত্র চলে যায়। এ নিয়ে শ্বাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়। তারই ধারাবাহিকতা শনিবার দু,জনের মধ্যে কথা কাটাকাটা হওয়ার পর শ্বাশুড়ি নিখোঁজ হন। এদিকে বউ রবিবার সকালে বাড়ি থেকে উপজেলা ধল্লা এলাকার নানীর বাড়ি চলে যান। বাড়ি ফাকা থাকায় আত্বীয় স্বজন হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে,সন্ধ্যার পর বউ তার মাকে নিয়ে বাড়িতে ফিরলে আত্বীয় স্বজনের জিজ্ঞাসার এক পর্যায় সিন্দুকের ভিতর লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম ২ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন ও মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *