সিংগাইরে কলেজ ছাত্রের আত্মহত্যা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জহিরুল ইসলাম(২২) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার(১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত-জহিরুল ইসলাম ওই এলাকার মো.দারোগ আলীর ছেলে।
সূত্রে জানা যায়,জহিরুল সকালে খাবার খেয়ে বাড়ির লোকজনের অজান্তে বেলা সাড়ে ১১টার দিকে নিজ শ্বয়ন কক্ষের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নেয়। পরের বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পায়। সে সিংগাইর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র ছিল। এবং ভারসাম্যহীন রোগী ছিল বলে জানা যায়। তবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *